শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৬
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক  ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মিনহাজ, মামুন, মো. ওমর ফারুক, মিলাদ ও রুবেল। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গাড়িতে থাকা অন্য ৩ আরোহী গুরুতর আহত হলেও তারা আশঙ্কামুক্ত বলে জানান এক ওমান প্রবাসী। আহতদের ৩ জনের মধ্যে দু’জনের বাড়ি সন্দ্বীপ। তাদের দুইজনের নাম মহিউদ্দিন ও ইসমাইল। বাকি ১ জন ফেনীর।