সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

২৪ ঘণ্টায় ভোলায় ডায়রিয়া আক্রান্ত ৩৪৫ জন

ভোলা প্রতিনিধি  ভোলায় আবারো ডায়রিয়ার প্রাদূর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৩৪৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫২ জন।

এছাড়াও দৌলতখানে ৩১ জন, বোরহানউদ্দিনে ৬২ জন, লালমোহনে ৩১ জন, চরফ্যাশনে ৬০ জন, তজুমদ্দিনে ১৮ জন ও মনপুরা হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন।

সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সোমবার (১৯ এপ্রিল) বিকাল পর্যন্ত ধারণক্ষমতার কয়েকগুণ বেশী ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে।
ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অধিকাংশ রোগীর। হঠাৎ করেই ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি রয়েছেন।
আবহাওয়ার পরিবর্তন ও গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম।

তিনি জানান, গত কয়েকদিন ধরেই হাসপাতালে ডায়রিয়া রোগীদের চাপ। আমাদের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

ভোলা সদর হাসপাতালে সূত্রে জানা যায়, ডায়রিয়া আক্রান্ত রোগীদের চাপ। হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি জায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, শিশু সংখ্যাই বেশি। শয্যা কম থাকায় রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজনরা জানান, ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে। শিশু থেকে শুরু করে বয়স্করাও ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড না থাকায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা জানান, ভোলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে, তারপরেও আমরা সেবা দিয়ে যাচ্ছি।