সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

জনসনের টিকায় উপকারিতা বেশি

অনলাইন ডেস্ক  মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিয়ে ‘রক্ত জমাট বাঁধার’ ঘটনার সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তাতে ঝুঁকি কম এবং উপকারিতা বেশি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ)। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তারা এসব তথ্য জানায়।

এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ৭০ লাখের বেশি মানুষ জনসনের এই টিকা নিয়েছেন। তাদের মাত্র আট জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।

কিছুদিন আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড টিকা নিয়েও রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে। এতে করে উদ্বিগ্ন অনেক দেশ এর প্রয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই টিকা নিয়েও চলতি মাসের শুরুতে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিল ইএমএ। পরে সবাই টিকার প্রয়োগ শুরু করে।

ইএমএ মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে, ‘রক্ত জমাট বাঁধার উপসর্গকে জনসন টিকার খুব ‘বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার’তালিকাতেই রাখা উচিত। যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে তিন সপ্তাহ পর ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটা দেখা গেছে। তাদের বেশির ভাগই ছিলেন নারী।