সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৪৯
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

আরও ৭২ হাজার ডোজ করোনার টিকা পেল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক  কোভিক্স কর্মসূচির আওতায় জাতিসংঘের কাছ থেকে আরও ৭২ হাজার ডোজ করোনার টিকা পেয়েছে ফিলিস্তিন।

এটি জাতিসংঘের পাঠানো টিকার দ্বিতীয় চালান। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার এ টিকা পাওয়ার কথা জানান। খবর ইয়েনি সাফাকের।

এর আগে গত ১৭ মার্চ প্রথম দফায় জাতিসংঘের কোভিক্স কর্মসূচির আওতায় ফাইজারের ৩৭ হাজার ৪৪০ এবং ২৪ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পায় ফিলিস্তিন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দ্বিতীয় দফায় পাওয়া টিকা থেকে ২৮ হাজার ৮০০ ডোজ গাজায় এবং পশ্চিমতীরে পাঠানো হবে ৪৩ হাজার ২০০ ডোজ।

কোভিক্স কর্মসূচির আওতায় জাতিসংঘ ২০২১ সালের মধ্যে বিনামূল্যে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে ২ বিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে।

ফিলিস্তিনে এ পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ৩১৯ জন।