মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক  ইন্দোনেশিয়ার নাঙ্গালা ৪০২ নামের নিখোঁজ সাবমেরিনটির সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইন্দোনেশিয়ান নেভির চিফ অফ স্টাফ ইউদো মারগোনো।

সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে যে ছয়টি টুকরো দেখানো হয়েছে সেগুলো নিখোঁজ সাবমেরিনটির বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এর আগে তারা জানিয়েছিলেন- শনিবারের ভোরের মধ্যে সাবমেরিনটির খোঁজ না পেলে ক্রুদের বাঁচানো সম্ভব হবে না। এরই মধ্যে সাবমেরিনটির সন্ধান ও উদ্ধারের জন্য সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনী।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অনুমান করছে, সাবমেরিনটিতে এখন যেটুকু অক্সিজেন আছে তাতে ক্রুদের জীবিত উদ্ধারের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে। মেজর জেনারেল আশমাদ রিয়াদ বলেছিলেন, আমাদের হাতে মাত্র শনিবার ভোর ৩টা পর্যন্ত সময় আছে। তাই আমরা সব ধরনের চেষ্টা করছি।

এর আগে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, এই সাবমেরিনটিতে স্থানীয় সময় শনিবার রাত তিনটা পর্যন্ত পর্যাপ্ত অক্সিজেন থাকবে। সেই সময়সীমা এখন পেরিয়ে গেছে।

সাবমেরিনটি খুঁজতে এ পর্যন্ত অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সহায়তা প্রেরণ করেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি পি-৮ পসেইডন বিমান শনিবার ভোরে বালিতে অবতরণ করেছে।