বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া জুড়ে ১ মাস থাকবে লকডাউন

অনলাইন ডেস্ক  করোনা মোকাবিলায় আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আজ এ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় বরাতে জানা যায়, মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১২ মে) থেকে এ লকডাউন কার্যকর হবে। তৃতীয় দফার এ সংক্রমণ প্রথম ও দ্বিতীয় দফার চেয়ে আরও বেশি ভয়ানক। সবকিছু চালু রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা এক রকম অসম্ভব। মানুষকে ঘরে থাকতে বাধ্য করা ছাড়া করোনা সংক্রমণ রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নতুন এ ঘোষণা অনুযায়ী অতি জরুরি প্রয়োজন ছাড়া জেলা বা আন্তঃরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিয়ে, অনুষ্ঠান এমনকি সরকারি বা ব্যক্তিগত আয়োজনে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য ও জেলাগুলোতে যাতে কেউ চলাচল করতে না পারে সেজন্য বুধবার মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী সড়কগুলো বন্ধ করে দেবে।

তবে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকে মসজিদ বা সুরাও’তে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ক্রীড়া, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।