সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

প্রতিশোধ নিতে দৃঢ় প্রত্যয় ফিলিস্তিনি যোদ্ধাদের

অনলাইন ডেস্ক  ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা রুখতে এবার অস্ত্র তুলে নিচ্ছেন ফিলিস্তিনের প্রতিবাদী নারীরাও।তাদের কথা মরতে যদি হয় তাহলে সবাই একসঙ্গেই মরবো লড়াই করে।নারীদের সঙ্গে শিশুরাও যোগ দিচ্ছে অস্তিত্বের এ লড়াইয়ে।

পবিত্র মসজিদ আল-আকসায় ইসরাইলি তাণ্ডবের কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।

জেরুজালেম ও গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে রকেট হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, বোমার জবাব বোমা দিয়ে দেয়ার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীরা বিন্দুমাত্র পিছু হটবে না।

তিনি আরো বলেছেন, বোমার পরির্তে ইটপাটকেল নিক্ষেপের দিন বহু আগে শেষ হয়ে গেছে; এখন ইসরাইলির শত্রুর সঙ্গে কথা হবে শক্তির ভাষায়।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় তাদের তিন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতে আশকেলনে রকেট হামলা চালিয়েছে পিআইজের সামরিক উইং কুদস ব্রিগেড। তাদের এ হামলায় ইসরায়েলের দুইজন নিহত ও আরও এক ডজন আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

ইহুদি উগ্রবাদীদের জেরুজালেম দখল দিবস উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

ফিলিস্তিনিদের হামলার ভয়ে ইসরাইলের বৃহৎ শহর লডে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে হামাসের রকেট আছড়ে পড়ছে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে। এতে কমপক্ষে ৫ ইসরাইলি নিহত এবং কয়েকশ’ আহত হয়েছে।

হামাসের রকেট হামলায় প্রাণভয়ে দ্বিগবিদ্বিগ ছুটছে ইহুদিরা। বুধবার ভোরে ইসরাইলের লড শহরে বাড়ি ছেড়ে পালাতে থাকা দুই ইসরাইলি রকেট হামলায় নিহত হয়েছেন।এসময় তাদের গাড়িটি রকেট হামলায় উড়ে যায়।