সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট

অনলাইন ডেস্ক  নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন ফজিলাতুন নেসা। তিনি এখন পুলিশ সার্ভিস এরিয়া ফোরে কর্মরত আছেন।

আজ (১২ মে) ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিউইয়র্ক পুলিশ বিভাগের অফিসিয়াল অ্যাকাউন্টে খবরটি শেয়ার করা হয়েছে। পোস্ট দুটির মন্তব্যের ঘরে অনেকে অভিনন্দন জানিয়েছেন নেসাকে।

বাংলাদেশ থেকে ২১ বছর বয়সে আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমান নেসা। ইংরেজি বিষয়ে পড়াশোনা ও চাকরি দুটোই সমানতালে সামলেছেন তিনি।

চাকরিতে বীরত্ব দেখিয়ে মর্যাদাসম্পন্ন সেঞ্চুরিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন নেসা। গত বছরের ফেব্রুয়ারিতে এক নারীকে ছাদ থেকে লাফ দেওয়া থেকে রক্ষা করেন তিনি। তাকে সহায়তা করেন অফিসার টোরেস।