সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৪৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ

অনলাইন ডেস্ক  ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬০ বছর বয়সী আইজ্যাক হারজোগ। বুধবার (২ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা এপি। নেসেট নামে পরিচিত ১২০ সদস্যবিশিষ্ট ইসরায়েলি সংসদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারজোগ। দেশটির ১১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত হওয়ার পর হারজোগ বলেন, ‘আমি সবার প্রেসিডেন্ট হতে চাই। আমাদের অবশ্যই ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এবং খ্যাতি রক্ষা করতে হবে।’ ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রেভলিনের স্থলাভিষিক্ত হবেন হারজোগ।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।