বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আসরের সেরা প্লেয়ার লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক  দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে শেষ হলো কোপা আমেরিকা। ২৮ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন ট্রফিটা উঠলো আর্জেন্টিনার হাতে। দলীয় অর্জন ছাড়াও ব্যক্তিগত অর্জনের দিক দিয়েও এগিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা।

ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। ম্যাচের জয়সূচক গোলটি আসে তার পা থেকে।

টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমি মার্টিনেজ। মাত্র মাসখানেক দলের হয়ে অভিষেক হওয়া এই গোলকিপার এনে দিলেন দীর্ঘ অপেক্ষার ট্রফি। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে বনে যান হিরো। ব্রাজিলের বিপক্ষেও বেশ কয়েকটি দুর্দান্ত সেইভ করেছেন তিনি।

আসরের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ৪ গোল আর ৫ অ্যাসিস্টে আসর রাঙিয়েছেন। দলকে ট্রফি এনে দিয়েছেন।

আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও গেছে আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।