বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে হুমকিতে মুক্তিযোদ্ধাকে দেয়া প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর

শামীম আহমেদ  মুক্তিযোদ্ধাকে দেয়া প্রধানমন্ত্রীর উপহারের বসতঘরের পাশের দিঘীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলন করা হলে মুক্তিযোদ্ধার বসতঘরসহ আরও ছয়টি বসতঘর চরম হুমকির মুখে পরার আশঙ্কা রয়েছে।
ফলে অবৈধ ড্রেজার অপসারনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার ও শাহ আলম বেপারী। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের।

লিখিত অভিযোগে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারের বসতঘরে বসবাস করে আসছেন চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের আব্দুর রাজ্জাক চোকদার। গত ২৭ জুলাই মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদারের বসতঘরের পাশের দীঘি থেকে বালু উত্তোলনের জন্য অবৈধ ড্রেজার বসিয়েছেন স্থানীয় হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার।

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার জানান, অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হলে তার বসতঘরসহ পাশ্ববর্তী আরও ছয়টি বসতঘর দিঘীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারী জানান, দিঘী থেকে বালু উত্তোলন করা হলে তার মাছের ঘেরের দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে। তারা আরও জানান, বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে প্রভাবশালীরা দিঘী থেকে বালু উত্তোলনের জন্য কতিপয় রাজনৈতিক নেতার দ্বারস্থ হয়েছেন।

মুক্তিযোদ্ধাদের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে শুক্রবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এরপরেও কেউ আইন অমান্য করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, বসতবাড়ির পাশ দিয়ে বালু উত্তোলণ করায় এরপূর্বেও অবৈধ ড্রেজার মালিক হালান সরদারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।