বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আবারও বিসিবি সভাপতি হলেন নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক  আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

গত ৩০ সেপ্টেম্বর থেকে সভাপতির দায়িত্বে ছিলেন না তিনি। গতকাল (৬ অক্টোবর) নির্বাচন হয় বিসিবির পরিচালনা পর্ষদের। সেখানে এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। অনেকটা অনুমেয় ছিল পাপনের আবার মসনদে বসার বিষয়টি। শুধু আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় থাকতে হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী প্রথমবারের মতো বসেছে বোর্ড। সেখানেই পাপনকে নতুন বোর্ড সভাপতি ঘোষণা করা হয়েছে।

মূলত পরিচালনা পরিষদের ভোটেই নির্বাচিত হন সভাপতি। বৃহস্পতিবারের বৈঠকে ২৩ জন নির্বাচিত পরিচালকের সঙ্গে ক্রীড়া পরিষদের নির্বাচিত ২ জন অর্থাৎ ২৫ পরিচালক ভোট দিয়ে আগামী ৪ বছরের বিসিবি সভাপতি নির্বাচিত করেছেন পাপনকে।