শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩২
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সন্ত্রাসী সুমন বাহিনীর গ্রেফতারের দাবীতে বরিশালে মানববন্ধন

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর ভাটার খাল এলাকার চাঞ্চল্যকর নাইম শাহ হত্যা মামলার আসামি সন্ত্রাসী সুমন বাহিনীর গ্রেফতারের ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন খেয়াঘাট বাজার কমিটির নেতৃবৃন্দ। আজ বুধবার (২০ই) অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে খেয়াঘাট বাজার এলাকায় সন্ত্রাসী সুমন বাহিনীর গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেন খেয়াঘাট বাজার কমিটির নেতৃবৃন্দরা।

জানা গেছে, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল কলোনীতে পূর্ব শত্রæতাকে কেন্দ্র করে খেয়াঘাট বাজার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইজারাদার সাদ্দাম শাহ ও তার পরিবারের উপর হামলা চালায় সন্ত্রাসী কবুতর সুমন বাহিনী। হামলার ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়। ১৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাটারখাল কলোনীর বাসিন্দা সাদ্দাম শাহ ও তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী কবুতর সুমন ও তার শশুর লেবার সরদার আলমগীর ও তার ছেলে রুবেল, মাদক স¤্রাজ্ঞী রিনা ও তার স্বামী আজাহার, ছেলে কিশোর গ্যাং’র সদস্য শিপন সহ ১৫-২০জন অস্ত্রধারী আকস্মিক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে এদের মধ্যে গুরুতর আহত সাদ্দাম শাহ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘাতের একপর্যায়ে সাদ্দাম শাহ’র বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছেন বলে তাদের অভিযোগ। এসময় নারীদের মারধর করা হয়। এতে সাদ্দাম শাহ’র পরিবারের ৫ জন আহত হয়েছেন। এসময় হালিম শাহ’র ছেলে সাদ্দামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। রক্তাক্ত সাদ্দামসহ সকলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তাসহ কোতয়ালি থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্ততার করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাহিন্দা চালক জানান, সন্ত্রাসী সুমন বরিশাল জেলা অটো টেম্পু,অটোরিক্সা,মিশুক, বেবিটেক্সি চালক শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ায় লঞ্চঘাট থেকে প্রতিদিন ভোর রাতে যে সকল মাহিন্দা লঞ্চের যাত্রি নিয়ে বরিশালের বিভিন্ন উপজেলায় ছেড়ে যায়, ওই সব মাহিন্দ্রা চালকের কাছ থেকে জোরপূর্বক প্রতিমাসে ৩ হাজার টাকা করে মাসোয়ারা আদায় করেন।

এছাড়াও যে সব রুটে যাত্রি বেশি হয়ে থাকে ওই সব রুটে সিরিয়ালের জন্য এক কালীন প্রতি মাহিন্দ্রা থেকে ১৫-২০ হাজার টাকা দিতে হয় কবুতর সুমন কে। যে সব মাহিন্দ্রা চালক টাকা দিতে রাজি না হয় তাদের কে মারধর করে সুমন ও তার সহযোগীরা। একটি মোবাইল রেকর্ডিং এর মাধ্যমে জানা যায় কবুতর সুমন এক চালকের কাছে বানাড়ীপারা রুটে সিরিয়ালের জন্য ১৫ হাজার টাকা দাবি করে কিন্তু মাহিন্দ্রা চালক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেই চালককে হুমকি দিয়ে বলেন তোকে ৭ দিন সময় দিছিলাম কিন্তু ২০ দিন হয়ে গেছে তুই টাকা না দিলে লঞ্চঘাট এলাকায় গাড়ি চালাতে পারবি না বলে হুমকি দেয়। কবুতর সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ রয়েছে হত্যা মামলা ও একাধিক মাদক মামলা।