মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জাপানে থাকা তৃতীয় সন্তানকে হাজির করতে বাবার রিট

ডেস্করিপোর্ট  জাপানে থাকা তৃতীয় সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ। দুই শিশু নিয়ে বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর করা রিটের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। শিশুদের বাবার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। শিশুদের মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট আদেশে বলেছিলেন, গুলশানের ফ্ল্যাটে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার সঙ্গে জাপানি নাগরিক মা নাকানো এরিকো রাতসহ ২৪ ঘণ্টা থাকবেন। বাংলাদেশি বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলা সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। এ সময় ওই ফ্ল্যাটের ভাড়া শিশুদের বাবা-মাকে সমানভাবে বহন করতে হবে। ২১ অক্টোবর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। সে হিসাবে বৃহস্পতিবার শুনানির জন্য ওঠে।

এর আগে ১৬ সেপ্টেম্বর জাপানি শিশুদের বাবা-মাকে সমঝোতার সুযোগ দিয়েছিলেন আদালত। ওইদিন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলা মুলতুবি করেছিলেন আদালত। এ সময়ে পর্যায়ক্রমে গুলশানের বাসায় একদিন করে মা ও একদিন করে বাবা শিশুদের সঙ্গে থাকার কথা বলা হয়েছিল। এর আগে ৩১ আগস্ট হাইকোর্ট আদেশ দেন মা-বাবাসহ রাজধানীর গুলশানের চার কক্ষবিশিষ্ট একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবেন। ফ্ল্যাটের ভাড়া উভয় পক্ষ বহন করবে।