মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  এবারের বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাবে পাকিস্তান। অর্থাৎ শুরুতেই স্নায়ুচাপের ম্যাচ।

ম্যাচটি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। যে কারণে সেই দুঃখ ঘোচানোর সুযোগ এখন বাবর আজমের সামনে।

এমন সব আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ জানালেন, হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তান হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে।

ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য দিলে হগ।

তিনি বলেন, ‘যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।’

প্রসঙ্গত আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে পাক-ভারত দ্বৈরথ।