সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

গোয়ায় কংগ্রেসে ফের ধাক্কা, তৃণমূলে আসছেন সাবেক বিধায়ক!

অনলাইন ডেস্ক  ফের ধাক্কা খেতে যাচ্ছে ভারতের গোয়া প্রদেশ কংগ্রেস। ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর পর এ বার তৃণমূলে আরও এক কংগ্রেস বিধায়ক যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।

সোমবার প্রদেশ কংগ্রেস থেকে পদত্যাগ করেন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্কো। এর পর গোয়া থেকে সোজা কলকাতা এসে পৌঁছান এই সাবেক বিধায়ক।

সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।

রেজিনাল্ডো লোরেন্কোর দাবি, গোয়ার নতুন দিগন্ত আনতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্রের খবর, তৃণমূলে যোগদানের প্রস্তুতির অঙ্গ হিসেবেই তার এ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেছেন লোরেন্কো।

দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার সংসদ সদস্য শান্তনু সেন এবং রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

সম্প্রতি গোয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোসহ একঝাঁক কংগ্রেস নেতা।

এর পর লোরেন্কো দল ছাড়ায় ওই রাজ্যে কংগ্রেস আরও দুর্বল হয়ে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি গোয়ায় তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি হিসেবে নিযুক্ত করা হয় লুইজিনহোকে। এর পর চলতি মাসের গো়ড়ায় তৃণমূলের সঙ্গে জোটের ঘোষণা করে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)।

সূত্রের খবর, আগামী বছরের ফেব্রুয়ারিতে গোয়া বিধানসভার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী পদে লোরেন্কোকে দেখা যেতে পারে।