সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

অনলাইন ডেস্ক  ইরাকের আইন আল-আসাদ সামরিকঘাঁটি থেকে আমেরিকার সব কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধু মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন।

ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইন আল-আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধু কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে।

২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ ঘাঁটিতে হামলা চালায়, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি।

ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারাবিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে।

আইআরজিসির কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করার পর প্রতিশোধ হিসেবে আইআরজিসি আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায়।