মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

এক বছরে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা

অনলাইন ডেস্ক  ইসরাইলি সেনারা ২০২১ সালে অন্তত ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছেন। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

একটি বেসরকারি সংস্থা এ রিপোর্ট দিয়েছে। ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। খবর তাসনিম নিউজের।

স্বজনহারা ফিলিস্তিনি পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকাণ্ডের সব ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরাইলি সেনাদের হাতে নিহত হয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের ১৯ শতাংশ নারী। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন।

এ ছাড়া নিহত ফিলিস্তিনিদের মধ্যে ২২ শতাংশ হচ্ছে শিশু। আন্তর্জাতিক সমাজ নীরব থাকার কারণ ইহুদিবাদীরা হত্যাকাণ্ডে উৎসাহ পাচ্ছেন বলে প্রতিবেনটিতে উল্লেখ করা হয়।