বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

ফখরুলের সামনেই বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

ডেস্করিপোর্ট  মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মী।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে আজকের মানববন্ধনে নেতাকর্মীদের হাতাহাতিতে জড়াতে দেখা গেল।

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনের একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এ সময় সিনিয়র নেতাকর্মীদের থামানোর চেষ্টা করা হয়৷

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের মাঝে এসে হাতাহাতি থামাতে হিমশিম খান। প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলার পর বন্ধ হয়। পরে স্বাভাবিকভাবে চলে কর্মসূচি।