শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১৭
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

অবশ্যই নৌকা জিতবে: শামীম ওসমান

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অবশ্যই নৌকা জিতবে। যদি বলে কোনো শব্দ নেই। বিপুল ভোটে নৌকা জয়যুক্ত হবে।

রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। নারায়ণগঞ্জে কোনো নির্বাচনে সামান্য ধাক্কাধাক্কিও হয়নি, এমনকি কারো মাথা ফাটেনি। নারায়ণগঞ্জ শান্তির শহর, একটা সুন্দর শহরে। এই শহরের চারপাশে যেমন নদী আছে, তেমনি নারায়ণগঞ্জের মানুষের মনে ভালবাসা আছে।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। একজন জিতবেন আর একজন হারবেন।আজকে প্রথম ভোট দিলাম ইভিএমে। ভোট দিয়ে ভাল লাগলো। ভাবছিলাম আমার ফিঙ্গার প্রিন্ট মিলবে না। কিন্তু তেমনটি হয়নি। আমি একটা কথা বলতে চাই- দেশ এগিয়ে যাচ্ছে একজনের নেতৃত্বে। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে। কিন্তু এই এগিয়ে যাওয়া বিঘ্ন করতে একটি মহল দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে।

নৌকার বিজয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বলে কোনো শব্দ নেই। নারায়ণগঞ্জে অবশ্যই নৌকা জিতবে।