বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

শাবির ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ডেস্করিপোর্ট  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে আন্দোলনের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের উদ্দেশে আবু খালেদ মামুন বলেন, সোমবার (১৭ জানুয়ারি) রাতে জালালাবাদ থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাবি ক্যাম্পাসে এসে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, ‘আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয়ভার পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বহন করবেন বলে আমাকে জানিয়েছেন।’

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তাদের গণস্বাক্ষর কর্মসূচিতেও অংশ নেবেন বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের এই নেতা। এ আন্দোলনে যেন কোনো অপশক্তি অনুপ্রবেশ না করে, সেজন্য শিক্ষার্থীদের সজাগ থাকতেও বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ চৌধুরী।