বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩৭
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ভোলায় ২ কেজি গাজাঁসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় ইলিশায় ২ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন আরাফাত (২৬) ও মো. জুয়েল মিজী (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারী) বিকাল পৌনে ২ টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা ফেরী ঘাট সংলগ্ন বেরিবাধের উপর থেকে তাদের আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত ও জুয়েল মিজী নামের দুই যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।