বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বশেমুরবিপ্রবিতে হল খোলা থাকবে, অনলাইনে চলবে পাঠদান

বশেমুরবিপ্রবি প্রতিনিধি  দেশে পুনরায় কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা সরকারের পক্ষ থেকে।

আবাসিক হল খোলা রেখে স্বশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান রাখা ও চলমান পরীক্ষা নিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।

আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বশেমুরবিপ্রবি প্রশাসন।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আবাসিক হল সমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান থাকবে। চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।চতুর্থ বর্ষের পরীক্ষাও নিয়ে নেয়া হবে। তবে নতুন করে কোনো পরীক্ষা কার্যক্রম শুরু হবে না ।