বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২০
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

পাহাড়ের ভাজে আটকে পড়া যুবক দুই দিন পর উদ্ধার

অনলাইন ডেস্ক  ভারতের কেরালা রাজ্যের পালাক্কাদ এলাকায় মালামপুঝা নামে একটি পাহাড়ের ভাজে দুই দিন ধরে আটকে পড়া এক যুবককে অবশেষে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

তিন বন্ধু মিলে গত সোমবার দুর্গম ওই পাহাড়টির চূড়ায় উঠার সিদ্ধান্ত নেয়। অপর দুই বন্ধু মাঝপথ থেকে ফিরে আসলেও বাবু নামে ২০ বছর বয়সি ওই যুবক একাই পাহাড়টির চূড়ায় উঠে পড়েন। খবর এনডিটিভির।

সেখান থেকে একপর্যায়ে হঠাৎ করে পিছলে পড়ে পাহাড়ে পাথরের ভাজে আটকে যান তিনি। টানা দুদির ধরে অনাহারে পাহাড়ের ভাজে পড়ে থাকেন তিনি।

তার এ করুণ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সেনাবাহিনী তলব করেন যুবকটিকে উদ্ধারের জন্য।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বুধবার সকালে এক টুইটবার্তায় জানান, ছেলেটিকে উদ্ধার করতে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছেছে।

সেনাবাহিনী ছাড়াও বিমানবাহিনীর সদস্যরাও ওই উদ্ধার অভিযানে যোগ দেয়।

অবশেষে সামরিক বাহিনীর উদ্ধারকারী দল বাবুকে পাহাড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।