শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

অনলাইন ডেস্ক  ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে শতাধিক স্থাপনা। প্রচণ্ড বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় লাগুনা বিচ শহর। আগুন ছড়িয়ে পড়েছে সমুদ্রতীরবর্তী আশপাশের অঞ্চলগুলোয়ও। খবব- ইউএসএ টুডে।

প্রতিবেদনে বলা হয়, এতে একশত ৫০ একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাওয়াসহ অন্তত কয়েকশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। তবে কালো ধোঁয়া ও বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন তারা।

ফায়ার সার্ভিস বলছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে তারা। আগুন অনেকটা ছড়িয়েছে। তবে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বাসিন্দাদের যাতে জানমালের ক্ষতি না হয়, সেদিকে নজর রয়েছে তাদের।