বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক  বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টান টান উত্তেজনাকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা জয় করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করল কুমিল্লা।

এর আগে ২০১৫ ও ২০১৮ সালে শিরোপা জয় করেছিল কুমিল্লা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে কুমিল্লা। জবাবে বরিশাল ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে।

১৫২ রান তাড়া করতে নেমে স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছিল বরিশাল। তবে ১৬তম ওভারে নুরুল হাসান সোহান রান আউট, ১৭ম ওভারে ডোয়াইন ব্রাভো এলবিডব্লিউ আউট হলে ম্যাচটি কঠিন হয়ে যায়। এরপর ১৯তম ওভারে মোস্তাফিজের বলে শান্ত ১২ রান করে এলবিডব্লিউ হলে বরিশালের হাত থেকে ম্যাচটি ফঁসকেই যায়।

এর আগে কুমিল্লার দেওয়া এই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। দলীয় মাত্র ৫ রানের মাথায় ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেটটি হারায় তারা। শাহরিয়ার ৭ বল খেলে কোনো রান করার আগে শহিদুল ইসলামের বলে ক্যাচ আউট হন।

তবে এরপর দলের হাল ধরেন অপর ওপেনার ক্রিস গেইল ও ওয়ান ডাউনে নামা সৈকত আলী। তারা শুরুর ধাক্কা সামলে দলকে সুবিধাজনক স্থানে পৌঁছে দেন।

দলীয় ৭৯ রানের সময় সৈকত ৫৮ রান করে তানভীর ইসলামের বলে ক্যাচ আউট হন। তিনি মাত্র ৩৪ বল খেলে এই রান করেন।

তবে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল একদম দেখেশুনে খেলার দিকে নজর দেন। গেইল ৩১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর সাকিব ৭ বলে ৭ রান করে আউট হন।

এর আগে মিরপুরের শেরে বাংলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কুমিল্লা। ম্যাচের শুরুতে সুনিল নারিনের ব্যাটিং তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ভিক্টোরিয়ান্স। কিন্তু তিনি ২৩ বল খেলে ৫৭ রান করে আউট হওয়ার পর কুমিল্লার ব্যাটিংয়ে ধস নামে।

ম্যাচটিতে প্রথম তিন ওভারেই ৪০ রান তোলে কুমিল্লা। এরপর প্রথম ১০ ওভারে করে ৯৪ রান। কিন্তু ওপনার সুনীল নারিন দলকে যে উড়ন্ত সূচনা এনে দেন সেটি ধরে রাখতে পারেননি পরে ব্যাট করতে নামা বাকি ব্যাটসম্যানরা।

একে একে ফিরে যান ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস। ডু প্লেসি ৭ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন মুজিব উর রহমানের বলে। অন্যদিকে অধিনায়ক ইমরুল কায়েস ১২ বল খেলে ১২ রান করে সাজ ঘরে ফেরেন ডোয়াইন ব্রাভোর বলে।

নিজেদের ইনিংসের শেষ ১০ ওভারে ধুঁকতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের বাকিরা যখন আসা যাওয়ার মিছিলে যোগ দেন তখন মাটি কামড়ে ধরে কিছু রান তোলার চেষ্টা করেন মঈন আলী ও আবু হায়দার রনি। তবে দুইজনই খুব ধীরগতিতে খেলেন। কিন্তু শেষ দিকে মঈন কিছুটা আগ্রাসী ব্যাট করে ৩২ বল খেলে ৩৮ রান করেন। অন্যদিকে আবু হায়দার ২৭ বলে ১৯ রান করেন।