শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা

অনলাইন ডেস্ক  ইউক্রেনের নির্দিষ্ট স্থানে সামরিক হামলার চালানোর ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা কয়েক মিনিট পর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে বলেন, রাস্তায় খুব কম লোক আছে। মানুষদের ক্যাশ মেশিনে সারিবদ্ধ দেখা গেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।