সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

২৮শ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের: আল জাজিরার প্রতিবেদন

অনলাইন ডেস্ক  ২ হাজার ৮০০ রুশ সেনা হত্যার দাবি করছে ইউক্রেন। দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী এমন দাবি করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া আরও বলেন, রাশিয়ার ৮০টি ট্যাঙ্ক, ৫৮৬টি সাঁজোয়া যান, ১০টি যুদ্ধবিমান এবং ৭টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর এমন দাবির বিষয়ে মস্কোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা ইউক্রেন মন্ত্রীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে সিএনএন এর খবরে বলা হয়েছে, ভারি অস্ত্র নিয়ে রুশ সেনারা দ্রুত গতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যে কোনো দিন রাজধানী কিয়েভের পতন হতে পারে।

সিএনএন আরও বলছে, রাশিয়া ও ইউক্রেনের সামরিক সক্ষমতা ভারসাম্যহীন। রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমি জেলেনস্কি পশ্চিমা মিত্রদেশগুলোর কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন এবং রাশিয়ার ওপর ব্যাপকহারে নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান জানিয়েছেন।