সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনসহ ছয়টি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা জানান তিনি। এ ছাড়া রাশিযার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয়। খবর ইন্ডিপেনডেন্ট ও সিএনএনের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বারবার সাইবার হামলা চালানো হচ্ছে।

রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অফলাইনে ছিল। আর এটি আরও বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে।

ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক, মন্ত্রিপরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।