সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

আগামীকাল পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন

অনলাইন ডেস্ক  অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তুতি নিয়েছে দেশটির পার্লামেন্ট। আগামীকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (১০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

পার্লামেন্ট সচিবালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আগ্রহীরা তাদের মনোনয়ন আজ দুপুর ২টার মধ্যে জমা দিতে পারবেন। এরপর, দুপুর ৩টার মধ্যে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করা হবে। আগামীকাল স্থানীয় সময় ১১টায় অধিবেশন শুরুর সম্ভাবনা আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রবিবার দুপুর ১২টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে নতুন সংসদ নেতা পদে মনোনয়ন জমা নেওয়া হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও পাকিস্তান মুসলিম লিগের(নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। গতকাল পর্যন্ত বিরোধী নেতা শাহবাজ আজ সংসদ নেতা নির্বাচিত হতে পারেন। সব ঠিক থাকলে আগামীকাল প্রধানমন্ত্রী হওয়াও প্রায় নিশ্চিত।

এদিকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে জানা গেছে।