মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

লক্ষ্য অর্জিত না হলে ‘পারমাণবিক অস্ত্র’ ব্যবহার করতে পারেন পুতিন!

অনলাইন ডেস্ক  রাশিয়া ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে এসেছে তা যদি অর্জিত না হয় ও রুশ সেনারা যদি অব্যাহতভাবে ক্ষতির সম্মুখীন হতে থাকে তাহলে, পুতিন লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র হলো এমন অস্ত্র যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। রাশিয়ার কাছে দুই হাজারেরও বেশি লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র আছে।

বৃহস্পতিবার জর্জিয়ায় একটি অনুষ্ঠানে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার আশঙ্কার কথা জানান যুক্তরাষ্ট্রের সিআইয়ের প্রধান উইলিয়াম বার্নস।

সিআইএ প্রধান রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয় ও ইউক্রেন যুদ্ধে তাদের হতাশার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি জানান, অনেক জায়গায় রাশিয়ার তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি। রাজধানী কিয়েভ দখল করতে গিয়ে মারও খেয়েছে তারা। ফলে সেখান থেকে বাধ্য হয়ে সরে আসতে হয়েছে।

আর এ বিষয়টিই পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারে।

এ ব্যাপারে সিআইএ প্রধান বলেন, লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়টিকে আমরা হালকাভাবে নিতে পারি না।

তিনি আরও বলেন, আমরা সত্যিই খুবই চিন্তিত। আমি জানি প্রেসিডেন্ট বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতেও খুবই বদ্ধপরিকর। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবেই।