বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৪
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শাহবাজ শরিফের ছেলে

অনলাইন ডেস্ক  নানা নাটকীয়তার পর পিএমএল-এন ও জোটের দলগুলোর প্রার্থী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৩৯৭ সদস্যের পার্লামেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজের প্রয়োজন ছিল ১৮৬ ভোট। তিনি ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

এই নির্বাচনে শাহবাজের প্রতিদ্বন্দ্বি ছিলেন পারভেজ এলাহি। পিএমএল-কিউর এলাহির পেছনে সমর্থন ছিল পিটিআই-এর।

মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ঘটে নানা নাটকীয় ঘটনা। ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা। স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় তার ওপর হামলে পড়েন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা রক্ষীদের উপস্থিতির পরও মাজারিকে চড় ও ঘুষি মারা হচ্ছে। এমনকি তার চুল ধরেও টানাহেঁচড়া করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাকে সরিয়ে নেন।

জানা গেছে, পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। লোটা লোটা বলে শ্লোগান দিতে দিতে তার দিকে বদনা ছুড়ে মারেন। এরপরই ওই টানাহেঁচড়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়। এরপর দাঙ্গা বিরোধী বাহিনীর কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে সমাবেশে প্রবেশ করে পিটিআইয়ের অন্তত তিনজন এমপিকে গ্রেফতার করে।

এই হামলার ব্যাপারে সাংবাদিকদের মাজারি বলেছেন, যারা আমার উপর হামলা চালিয়েছে তারা আসলে সামরিক শাসন চায়।

এরপর পিটিআই সদস্যরা ওয়ার্ক আউট করে চলে গেলে ভোটাভুটি শুরু হয়।