সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ওড়ার তেল নেই শ্রীলংকার, নতুন বিমানের বায়না!

অনলাইন ডেস্ক  দেশে তেল নেই, ওষুধ নেই, খাবার নেই-এক বেলা/আধপেট খেয়ে দিন যাচ্ছে মানুষের, এর মাঝেই বিমান ইজারা নেওয়ার ‘বায়না’ ধরেছেন লংকান এয়ারলাইন্সের চেয়ারম্যান অশোকা পাথিরাগে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ৪২টি বিমান ইজারা নেওয়ার দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির এয়ারলাইন্স।

শ্রীলংকা এয়ারলাইন্সের চেয়ারম্যান অশোকা পাথিরাগে বলেছেন, এখন বহরে থাকা বিমানগুলোর মধ্যে পর্যায়ক্রমে যেগুলো অনুপযোগী হয়ে যাবে সেগুলোর বদলে প্রাথমিকভাবে নতুন ২১টি বিমান ইজারা নেওয়া তাদের ২০২২ থেকে ২০২৫ সালের ব্যবসা পরিকল্পনারই অংশ। ইজারার অর্থ শ্রীলংকান এয়ারলাইন্সই দেবে। আমরা সরকারের তহবিলের ওপর নির্ভর করব না। এয়ারলাইন্স মুনাফা করছে। আমাদের ঋণ আছে, তা পরিশোধের জন্য আমাদের আয় করতে হবে। ঋণের সাগরে হাবুডুবু খাওয়া দ্বীপদেশের বিমান সংস্থার এমন কাণ্ডে হাসিঠাট্টা সমালোচনার রোল উঠেছে দেশটির সামাজিক যোগাযোগমাধমে।

টুইটার ব্যবহারকারী শিব থিয়াগামূর্তি বলেছেন, ‘নতুন বিমান দিয়ে কী হবে, যখন আপনার কাছে সেটি ওড়ানোর মতো জ্বালানিই নেই।’ শ্রীলংকার প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি) জোটের সাংসদ হার্ষা ডি সিলভা টুইটে লিখেছেন, ‘এটা অবশ্যই কৌতুক। শ্রীলংকা দেউলিয়া। জ্বালানি, গ্যাস বা ওষুধ নেই, এই ছাইপাশের (ইজার) টাকা কোথা থেকে আসবে? দ্রুত ব্যাখ্যা দেওয়া উচিত।’ আরেক বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) টুইটে বিমান ইজারা নেওয়ার এ পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে। পরিকল্পনাটি নিয়ে অসংখ্য শ্রীলংকানও অনলাইনে তাদের অসন্তোষ ব্যক্ত করেছেন। প্রসঙ্গত করোনা মহামারি ও অর্থনৈতিক সংকটের কারণে ধসে যাওয়া পর্যটন ব্যবসা শ্রীলংকান এয়ারলাইন্সকেও বিপদে ফেলেছে। ২০১৯-২০ সালেই তাদের চার হাজার ৪১৪ কোটি লংকান রুপি লোকসান হয়েছে, আগের বছরও যার পরিমাণ ছিল চার হাজার ১৭০ কোটি।