সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

শ্রীলংকায় কারফিউ জারি

অনলাইন ডেস্ক  শ্রীলংকায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় রামবুক্কানায় শহরের পুলিশ বিভাগে কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার দেশটির পুলিশের মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবত থাকবে।

অর্থনৈতিক সংকট নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শ্রীলংকায় প্রথমবারের মতো পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এটি। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানিয়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ আমদানির জন্য শ্রীলংকার ডলার ফুরিয়ে গেছে।