সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা!

অনলাইন ডেস্ক  অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে বাইকের পেছনে বসে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক অসহায় বাবা। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে ভারতবর্ষে।

অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ১০ বছর বয়সি ওই ছেলের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাইকের পেছনে বসে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন হতভাগ্য বাবা।

অভিযোগ উঠেছে, প্রাইভেট অ্যাম্বুলেন্সচালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার রুপি ভাড়া চেয়েছিলেন, যা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।

অনেক আকুতি-মিনতি করলেও ওই হতভাগ্য বাবার কথা শোনেনি চালক। কম ভাড়ায় যেতে রাজি হয়নি ওই চালক। এমন বিপদে কেউই ওই অসহায় বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

বাধ্য হয়েই এক পরিচিত ব্যক্তির বাইকে উঠেন ওই বাবা। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে তাকে।

এ ঘটনার ভিডিওটি টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের সাবেক চন্দ্রবাবু নাইড়ু। এর পরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে হতভাগ্য বাবা ও ছেলের পরিচয় জানা যায়নি।