রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

তিন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক  আফগানিস্তান এবং আফ্রিকার দুই দেশ নাইজার ও মালিতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে আরব ও মুসলিম বিশ্বের বেশিরভাগ সরকারীভাবে সোমবার শাওয়ালের প্রথম দিন হিসাবে ঘোষণা করেছে।

শনিবার আফগানিস্তানের কয়েকটি প্রদেশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে দেশটিতে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির সর্বোচ্চ আদালত চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা করে। এজন্যই রোববার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

দেশটির বর্তমান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার টুইটার অ্যাকাউন্ট থেকে শনিবার রাতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, রোববার ঈদুল ফিতর হিসেবে ঘোষণা করেছে দেশটির সুপ্রিমকোর্ট।

এদিকে আফগানিস্তানের সুপ্রিমকোর্ট এক বিবৃতিতে জানায়, দেশটির ফারাহ, গজনি, কান্দার এবং ঘর প্রদেশের ২৭ জন চাঁদ দেখেছে এবং এ সংক্রান্ত প্রমাণ কমিটির কাছে উপস্থাপন করেছে।

এর আগে সৌদি আরবের সুপ্রিমকোর্ট জানায়, দেশটির আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইয়েমেন, সুদানসহ আরও বেশ কিছু দেশ সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে।