সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ন্যাটোকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর হুশিয়ারি ‘অস্ত্র ঢুকলেই হামলা’,

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রতিরক্ষা মন্তী সের্গেই সোইগু বুধবার ন্যাটোকে কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ন্যাটো ইউক্রেনে অস্ত্র পাঠানো মাত্র হামলা করা হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সোইগু বলেছেন, ইউক্রেনের মিলিটারিকে পাঠানো যে কোনো ধরনের অস্ত্র ও যুদ্ধসরঞ্জামকে আমরা আক্রমণের বৈধ বস্তু হিসেবে বিবেচনা করব এবং এর ওপর ধ্বংসাত্বক হামলা করব।

সোইগু অভিযোগ করেছেন, ন্যাটো ও এর সদস্য দেশগুলো অব্যহতভাবে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে।

এর মধ্যে সর্বশেষ দেশ হিসেবে যুক্তরাজ্য ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এ সহায়তার মধ্যে রয়েছে বৈদ্যুতিক যুদ্ধ অস্ত্র, একটি রাডার সিস্টেম, জিপিএস জ্যামার ও রাতে দেখা যায় এমন অস্ত্র।

অন্যদিকে ইউক্রেনকে আরও ৩৩ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ২০ বিলিয়ন ডলার অস্ত্র সহায়তার জন্য বরাদ্দ থাকবে৷