মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫১
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক  পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে লিভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কির জানিয়েছেন।

কোজিটস্কিতে গভীর রাতে এ হামলার খবর টেলিগ্রাম পোস্টে মঙ্গলবার ভোরে জানানো হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে সেন্ট্রাল লিভিভে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে কিছুক্ষণ পর পরই বিমান হামলার সাইরেন বাজানো হয়। শহরটির উত্তর-পশ্চিমে আকাশ প্রতিরক্ষা আলো জ্বলতে দেখা গেছে।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয়া ১টায় কোজিটস্কিতে প্রথম হামলার সাইরেন বাজে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায়।

লিভিভের মেয়র আন্দ্রি সাদোভিই তার ফেসবুক পোস্টে জানান, তিনি নিজেই লিভিভে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

যুদ্ধ শুরুর পর থেকে অন্তত তিনবার ইয়াভোরিভকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ১৩ মার্চ প্রথম হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।

লিভিভের একটি বিমানের যন্ত্রাংশ তৈরির কারখানা, একটি জ্বালানি ডিপো এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়েছে।