সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ইরানে কুদস বাহিনীর সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক  ইরানের এলিট ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক সিনিয়র অফিসারকে রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। দুই মোটরসাইকেল আরোহী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় তেহরানের মুজাহিদিন-ই-ইসলাম স্ট্রিটে তার বাড়ির সঙ্গে ঘটনাটি ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি রোববার এক বিবৃতিতে জানায়, হাসান সৈয়দ খোদায়ারিকে বিপ্লবের শত্রুরা হত্যা করেছে। তিনি কুদস বাহিনীর সদস্য হিসেবে ইতিপূর্বে সিরিয়ায় দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদমাধ্যম ইরনা জানান, খোদায়ারিকে দেহে পাঁচটি বুলেট বিদ্ধ হয়েছিল। আইআরজিসি তাকে কর্নেল বলে জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে— এই হত্যাকাণ্ডটি ভিন্ন প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তেহরানে আগে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সবই ছিল পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। সম্ভবত এবারই আঞ্চলিক নীতির সঙ্গে সংশ্লিষ্ট কেউ নিহত হলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার আরও মনে হচ্ছে যে ইরানিরা সরাসরি কাউকে অভিযুক্ত করার নীতি থেকে সরে আসছে। এবার তারা বলছে না যে ঘটনাটি ঘটিয়েছে ইসরাইল। হত্যাকাণ্ডের পেছনে কারা দায়ী, তা তারা এখনো সুস্পষ্টভাবে বলেনি। তারা হত্যাকাণ্ডের জন্য কাউকে দায়ী করার বদলে বলছে বিপ্লবের শত্রুদের কথা।

তেহরানে সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি বলেন, প্রভাবশালী এক আইআরজিসি ব্যক্তিত্বকে হত্যা করে মনোস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। সরকার অর্থনৈতিক সংস্কার যখন করছে, তখন দেশে কিছু বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে হত্যাকাণ্ডটি ঘটল।

মোটরসাইকেল হামলাটি ২০২০ সালের নভেম্বরে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার কথা মনে করিয়ে দিচ্ছে।