বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২২
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

দীপিকার জন্য জঙ্গলে রাত কাটিয়েছেন রণবীর!

বিনোদন ডেস্ক  স্ত্রী দীপিকা পাড়ুকোনের জন্য সবকিছু করতে পারেন রণবীর সিং। বিয়ার গ্রিলসের সঙ্গে দুঃসাহসিক অভিযানে গিয়ে তা প্রমাণ করলেন এই অভিনেতা।

নন-ফিকশন সিরিজের আকারে রণবীর ও গ্রিলসের অভিযান দেখা যাচ্ছে, ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। শোয়ের নাম দেওয়া হয়েছে ‘রণবীর ভার্সাস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’।

সাইবেরিয়ার জঙ্গলে হয়েছে সিরিজের শুটিং। যেখানে রণবীর গিয়েছেন দীপিকার জন্য দুষ্প্রাপ্য রামোন্ডা সার্বিকা ফুল আনতে।

সেখানে ভাল্লুকের তাড়া খেয়েছেন, জঙ্গলে রাত তো কাটিয়েছেন এ অভিনেতা।

শোয়ে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় রণবীরকে। অভিনেতার মা যে খাবার দিয়েছিলেন তা ফেলে দেন বিয়ার গ্রিলস। এরপর খিদে মেটাতে ও শরীরে ভিটামিনের মাত্রা ঠিক রাখতে অভিনেতাকে কখনো পোকা খেতে হয়।

পিপাসা মেটাতে আবার স্ফ্যাগনাম মস খেতে হয় রণবীরকে। জানা গেছে, এটি এক ধরনের শৈবাল প্রজাতি যা জীবিত ও মৃত উভয় অবস্থাতেই জল সংরক্ষণ করে রাখতে পারে।

জলে-জঙ্গলে-মরুভূমিতে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েন বিয়ার গ্রিলস। রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকাদের পাশাপাশি গ্রিলসের অরণ্য অভিযানের সঙ্গী হয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শোয়ে দীপিকার সঙ্গে প্রথম সাক্ষাতের কাহিনীও শুনিয়েছেন রণবীর। জানিয়েছেন, কীভাবে সাদা পোশাকে দীপিকাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। প্রথম দেখাতেই অভিনেত্রীর প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও জানান বলিউডের বাজিরাও।