শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৮ বলের মধ্যে নেই ৩ উইকেট, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে স্নায়ুচাপে বাংলাদেশ। ধবলধোলাই এড়াতে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে টাইগাররা।

বাংলাদেশের ৪০০ তম ওয়ানডে ম্যাচটি জয়ে রাঙাতে চাইছেন খেলোয়াড়েরা। শুরুর দিকে দেখেশুনে খেললেও ৯ম ওভারে ছন্দপতন হয়। তামিম ইকবাল ১৯ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

তারপর ব্যাটে নামা নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। প্রথম বলেই ইভান্সের বলে আউট হয়ে যান তিনি।
এরপর মাঠে নামের মুশফিকুর রহীম। তবে দৃঢ়তা নিয়ে ব্যাট করছেন বিজয়।

শান্তের মতো হতাশ করলেন অভিজ্ঞ মুশফিকও। তিন বল খেলে কোনো রান না করেই ইভান্সের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

এনামুল হক অবশ্য আশা দেখাচ্ছেন। একপাশ আগলে রেখে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন।

এই প্রতিবেদন লেখার সময় ১৮ ওভারে ৮৬ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৬ রানে। এনামুল ৫৮ রান করেছেন।