শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুট জিতলেন সাবিনা

অনলাইন ডেস্ক  সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে অপরাজিত দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের এই ঐতিহাসিক শিরোপা জয়ে অনন্য অবদান রাখেন অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ আট গোল করে মেয়েদের সাফে সর্বাধিক গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন সাবিনা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুটও জিতে নেন তিনি।

পুরো টুর্নামেন্টে সাবিনার আধিপত্যে একের পর এক মালদ্বীপ, পাকিস্তান, ভারত, ভুটানের পর নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

প্রতিটি খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা।

গোল্ডেন বুট জয়ের পর সাবিনা বলেন, এ টুর্নামেন্টই আমার ক্যারিয়ার সেরা। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটেছে এখানে। এ দিনটিই আমার জীবনের সেরা।