রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

শাজাহান খানের সিনেমা থেকে কেন সরে দাঁড়ালেন সুনেরাহ?

ডেস্করিপোর্ট  সরকারি অনুদানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের গল্প অবলম্বনে লেখা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন পরিচালক খ. ম. খুরশীদ। সিনেমায় অভিনয় করছেন নায়ক নিরব। বিপরীতে থাকার কথা ছিল সুনেরাহ বিনতে কামালের।

গত ৯ অক্টোবর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন ‘ন ডরাই’ খ্যাত এ অভিনেত্রী। তবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনেমার সংবাদ সম্মেলনে নিরবকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন সুনেরাহ। এরপরই জানা গেল সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

হঠাৎ কেন সড়ে দাঁড়ালেন, এমন প্রশ্নে গণমাধ্যমকে সুনেরাহ বলেন, আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে। পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। রূঢ় ভাষায় বলেছেন, আমাকে সিনেমাটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি করবো না।

তিনি বলেন, আমি সাইনিং মানিও ফেরত দেবো, এটাও বলেছি। কিন্তু নির্মাতা আমাকে প্রেসার দিচ্ছেন, সিনেমাটি করতে হবে। এই অবস্থায় তো ওই সিনেমায় অভিনয় করা আরও সম্ভব না।

কিন্তু সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়ে এভাবে হঠাৎ না করা যায় কিনা, জবাবে সুনেরাহ বললেন, চুক্তিটা হয়েছিল হাতে লেখা স্ট্যাম্প পেপারে। তাছাড়া আমি শুটিংয়ের আগেই না করে দিয়েছি। তারা চাইলেই নতুন কাউকে নিয়ে কাজটা করতে পারবেন।

এদিকে, নায়িকার এমন সিদ্ধান্তে নায়ক নিরব বললেন, বিষয়টি আমাদের সবার জন্যই বিব্রতকর হলো। এভাবে না হলেও পারতো।