বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

ডেস্করিপোর্ট  ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ সংঘর্ষে আরও ৩০ জন আহত হন।

নিহত জালাল ফকির (৩৮) একই ইউনিয়নের নিজগ্রাম এলাকার শুকুর ফকিরের ছেলে।

আহতদের মধ্যে গিয়াস তালুকদার ও জয়নাল শেখকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি আহতরা সদরপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, গত তিনদিন ধরে কৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে। বুধবার বিকেলে ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের সাবেক চেয়ারম্যন সমর্থক গিয়াস তালুকদারের হাতের কবজি কেটে ফেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ফের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং ৩০ জন আহত হন।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।