বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল

অনলাইন ডেস্ক  কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেকাওরা।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন দলটির সুপারস্টার নেইমার।

শুক্রবার কাতারের এডুকেশন স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলার ১৫ মিনেটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। কিন্তু সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি ব্রাজিল।

মাত্র ১০ মিনিট ব্যবধানে পেটকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ ব্রাজিলের।

পেনাল্টিশুটাউটে ক্রোয়েশিয়ার পক্ষে প্রথমে শট করতে আসেন নিকোলা ভ্লাসিক। তার শট ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। কিন্তু ব্রাজিলের প্রথম শটটি নিতে এসে ব্যর্থ হলেন রদ্রিগো। গোলরক্ষক লিভাকোভিচ ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন।

এরপর লোভরো মাজের, ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, পেদ্রো, মিসলাভ ওরসিক গোল করেন দু’দলের হয়ে। ব্রাজিলের হয়ে চতুর্থ শটটি নিতে এসে মার্কুইনহোস বাম পাশের বারে লাগিয়ে গোল বঞ্চিত হলেন। সঙ্গে সঙ্গে বিজয়ের আনন্দে, উল্লাসে মেতে ওঠেন ক্রোয়েশিয়ান ফুটবলাররা।