সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

সংঘাত চাই না, গণমিছিল ঢাকার বাইরে করেন: কাদের

ডেস্করিপোর্ট  ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনে ঢাকায় বিএনপিকে গণমিছিল কর্মসূচি না করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করবো, ঢাকা শহরে অহেতুক সংঘাতের উস্কানি দেবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন। ঢাকায় গণমিছিল না করতে আমরা অনুরোধ করছি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

ওইদিন গণমিছিল করা মানেই সংঘাতের উস্কানি দেওয়া মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আবার জামায়াতও দেখছি গণমিছিল করবে। আমরা সবার কাছে অনুরোধ করছি, এ ধরনের কর্মসূচি দেবেন না।

বিএনপির ১০ দফা দাবির বিষয়ে তিনি বলেন, নতুন কিছু দেখছি না। পুরনো বুলি তারা বারবার তোতা পাখির মতো আওড়াচ্ছে। আবার দেখি গণতন্ত্র মঞ্চের ১৪ দফা। এগুলোর কোনো মূল্য নেই। জনগণের কাছে কোনো দাম নেই।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমরা একটু বিপদে আছি। সে বিপদ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। রফতানি আয়-রিজার্ভ বাড়ছে। মূল্যস্ফীতি কমছে। ৯ দশমিক ৯ শতাংশ থেকে ৮ দশমিক ৮৫ শতাংশে চলে এসেছে। আমরা ভালোর দিকে যাচ্ছি।