সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইমরানের বাসভবনে পুলিশের ‘তাণ্ডব’, গ্রেপ্তার ২০

অনলাইন ডেস্ক  তোশাখানা মামলার শুনানিতে অংশ নিতে শনিবার (১৮ মার্চ) আদালতে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর কয়েক ঘন্টা পরেই পাঞ্জাব পুলিশ তার জামান পার্কের বাসভবনে প্রবেশ করে এবং ২০ জন দলীয় কর্মীকে গ্রেফতার করে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পাঞ্জাব পুলিশ প্রধান দরজা ভেঙে জামান পার্কের বাসভবনে প্রবেশ করে এবং সেখান থেকে পিটিআই কর্মীদের ধরে নিয়ে যায়।

পুলিশ দাবি করেছে, বাসভবনের ভেতরে থাকা কর্মীরা তাদের ওপর পেট্রল বোমা ও গুলি ছুড়েছে। এসময় কিছু পুলিশের কর্মীও আহত হয়েছেন বলে জানান তারা। এ ছাড়া অভিযানের সময় ককটেল তৈরি করতে ব্যবহৃত উপাদানও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।