সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করায় শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগে পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানাসহ অভিযুক্ত ওই শিক্ষককে সমস্থ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেএ ঘটনা ঘটে।

শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব অনিল চন্দ্র কর জানান,বৃহস্পতিবার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল গ্রেড-১ পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্ট্রারের সহকারী শিক্ষক কমল চন্দ্র দাস মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের মাঝে সরবারহ করছিল।

বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্র পরিদর্শক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক কমল চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা এবং সমস্থ পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে শিক্ষক কমল চন্দ্র দাস মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের মাঝে সরবারহ করছিল। বিষয়টি জানতে পেরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক কমল চন্দ্র দাসকে বিশ হাজার টাকা জরিমানা এবং সমস্থ পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব থেকেক অব্যহতি প্রদান করা হয়।