মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

একযোগে পুলিশের ২৬ কর্মকর্তাকে বদলি

ডেস্করিপোর্ট  পুলিশের ২৬ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- ২০ অতিরিক্ত পুলিশ সুপার এবং ৬ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) পুলিশ সদরদপ্তরের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে পুলিশ সদর দপ্তরের লায়লা ফেরদৌসীকে পুলিশ টেলিকমে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ইয়াহিয়া আল মামুনকে সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ সার্কেলে, ফরিদপুর সদর সার্কেলের সুমন রঞ্জন সরকারকে বগুড়ায়, সিআইডির মো. সালউদ্দীনকে ফরিদপুর সদর সার্কেলে, জামালপুর সদর সার্কেলের জাকির হোসেন সুমনকে পুলিশ সদর দপ্তরে, পিরোজপুর সদর সার্কেলের শেখ মো. ইয়াছিন আলীকে এপিবিএনে বদলি করা হয়েছে।

র‌্যাবের মো. আলেপ উদ্দিনকে এসবিতে, মৌলভীবাজারের হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে নোয়াখালীর পিটিসিতে, চুয়াডাঙ্গার মো. আবু তারেককে নৌ-পুলিশে, নড়াইলের মো. রিয়াজুল ইসলামকে চুয়াডাঙ্গায়, এসবির মুর্শিদ জাহানকে আ্যন্টি টেরোরিজম ইউনিটে, দিনাজপুরের মো. হাসান মোস্তফা স্বপনকে লক্ষ্মীপুরে, পুলিশ সদর দপ্তরের কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার এ এইচ এম কামরুল ইসলামকে এপিবিএনে, আরএমপির মো. নূরে আলমকে পুলিশ সদর দপ্তরে, মেহেরপুর সদর সার্কেলের মো. আজমল হোসেনকে মৌলভীবাজার সদর সার্কেলে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের শাহাদত হুসেন রাসেলকে শরীয়তপুরের নড়িয়া সার্কেলে, এসবির মো. মফিজুর রহমানকে খুলনা সি-সার্কেলে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাজী শাহনেওয়াজকে এসবিতে ও সিআইডির মো. আফজাল হোসেনকে রাজশাহী রেঞ্জে (ডিআইজি) বদলি করা হয়েছে।

এছাড়া, সহকারী পুলিশ সুপারদের মধ্যে মাদারীপুর শিবচর সার্কেলের আনিসুর রহমানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সার্কেলে, এপিবিএনের রব্বানী হোসেনকে মাদারীপুরের শিবচর সার্কেলে, কক্সবাজার এপিবিনের মো. ফারুক আহমেদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে, গোপালগঞ্জ ক্রাইম আ্যন্ড অপ্সের মিজানুর রহমানকে ডিএমপিতে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের ইমরানুল ইসলামকে ডিএমপিতে ও ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. মিজানুর রহমানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।