সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৪
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

নিজের পাঞ্জাবী নিজেই ছিঁড়ে হাসপাতালে নুর

ডেস্করিপোর্ট  গণঅধিকার পরিষদের কার্যালয়ের ভাড়া না দেওয়াসহ নানা কারণে বাড়ির মালিক অফিসে তালা দেওয়ায় বাড়িওয়ালাকে ফাঁসাতে নিজেই নিজের পাঞ্জাবি নিজে ছিঁড়ে হাসপাতালে যাওয়ার অভিযোগ উঠেছে দলের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাড়ির মালিক মিয়া মসরুজ্জামান এক ভিডিও বার্তায় বলেন, ১৭ মাসের ভাড়া বাকি থাকার কারণে তাদেরকে অনেক আগেই বলা হয়েছিল ঘর ছেড়ে দিতে। কিন্তু তারা সেটা শোনেননি। সেজন্য প্রথমে তাদের বিদ্যুৎ লাইন কাটা হয় এবং মৌখিকভাবে আবারও অনুরোধ করা হয় ঘর ছেড়ে দেয়ার জন্য। তখন তারা ফেসবুক লাইভে আমার বিরুদ্ধে বিষেদাগার করেন। এমনকি আমার পৈত্রিক সম্পত্তি তারা জোর করে দখল করে রাখবে বলে হুমকি দেয়। এজন্য আমি আমার বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে দিয়েছি, যেন তারা এখানে আসতে না পারে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরেক ভিডিওতে দেখা যায়, গেইট ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টার সময় নিজের হাতে টেনে নিজের গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন নুর। এসময় নুরকে চিৎকার করে বলতে শোনা যায়- ‘আমাদের কার্যালয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা তালা ভেঙে আমাদের কার্যালয়ে ঢুকেছি। আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করব না।’

এসময় তার অনুসারীদের তাকে কাঁধে করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীতে তিনি নিজেকে আহত দাবি করে হাসপাতালে ভর্তি হন।